রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদিকে উৎসর্গ করে গান

হাদিকে উৎসর্গ করে গান

হাদিকে উৎসর্গ করে গান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে উৎসর্গ করে দুটি গান প্রকাশ করেছে বাংলাদেশ রেবেলস। গানগুলোর শিরোনাম হলো- ‘এ কোন লাশ যায় না চেনা’ ও ‘আমি হুংকার দিয়ে আসব’।

এ প্রসঙ্গে ব্যান্ডটির ভোকাল মালিহা তাবাস্মুম খেয়া বলেন, হাদি ছিলেন নিখুঁত দেশপ্রেমিক। আমাদের ব্যান্ডের গানগুলো তিনি সব সময় পছন্দ করতেন। ঢাকায় আমাদের শো মানেই হাদি ভাই উপস্থিত! এই দুটি গান তিনি সব সময় গাইবার জন্য বলতেন। সেই কারণে তার পছন্দের গান দুটি আমরা তাকেই উৎসর্গ করলাম। এখন থেকে আমাদের ব্যান্ড প্রতিটি শোতে গান দুটি পরিবেশন করবে এবং হাদি ভাইকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এর আগে, ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার মাথায় গুলি লেগেছিল।

এ ঘটনার পরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) শেষনিশ্বাস ত্যাগ করেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এ যোদ্ধা। 

এরপর ২০ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ওই দিনই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়।