বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চিনি কমালে শরীরে যেসব ইতিবাচক পরিবর্তন ঘটে

চিনি কমালে শরীরে যেসব ইতিবাচক পরিবর্তন ঘটে

চিনি কমালে শরীরে যেসব ইতিবাচক পরিবর্তন ঘটে


অতিরিক্ত চিনি খাওয়া শুধু মিষ্টি পছন্দের ব্যাপার নয়, বরং এটি শরীরের নানা সমস্যার কারণও হয়ে দাঁড়ায়। স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়াতে চিনি বড় ভূমিকা রাখে। তবে চিনি কমানো মানেই মিষ্টি ত্যাগ নয়; এর বদলে আপনি ফল, বাদাম বা প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করতে পারেন। ধাপে ধাপে চিনি কমালে শরীর ও মন উভয় ক্ষেত্রেই পরিবর্তন লক্ষ্য করা যায়। চলুন দেখি চিনি কমালে শরীরে কী কী ইতিবাচক পরিবর্তন আসে।

ওজন নিয়ন্ত্রণ সহজ হয়: চিনি দ্রুত ক্যালরি যোগ করলেও দীর্ঘক্ষণ পেট ভরা রাখে না। অতিরিক্ত চিনি খেলে অপ্রয়োজনীয় খাবারের লোভ বাড়ে। চিনি কমালে ক্যালরি নিয়ন্ত্রণ সহজ হয় এবং ধীরে ধীরে ওজন কমতে শুরু করে।

ত্বক হয়ে ওঠে স্বাস্থ্যসম্মত ও উজ্জ্বল: অতিরিক্ত চিনি শরীরে ইনসুলিন বাড়িয়ে প্রদাহ সৃষ্টি করে, যার প্রভাব দেখা যায় ত্বকের সমস্যা। ব্রণ, ফুসকুড়ি বা নিস্তেজ ভাব। চিনি কমালে এসব সমস্যা কমে, ত্বক সতেজ ও উজ্জ্বল দেখায়।

শক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়: চিনির কারণে রক্তে গ্লুকোজের ওঠানামা দ্রুত হয়। এতে হঠাৎ শক্তি আসে, কিন্তু সঙ্গে সঙ্গে ক্লান্তিও আসে। চিনি কমালে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে, ফলে সারাদিনে শক্তি বজায় রাখা সহজ হয়।