শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বাস্তবের ‘ধুরন্ধর’ করাচির ত্রাস উজায়ের বালোচ অনেক বেশি ভয়ংকর

বাস্তবের ‘ধুরন্ধর’ করাচির ত্রাস উজায়ের বালোচ অনেক বেশি ভয়ংকর

বাস্তবের ‘ধুরন্ধর’ করাচির ত্রাস উজায়ের বালোচ অনেক বেশি ভয়ংকর

সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর' সিনেমাটির সমাপ্তি যেখানে হয়েছে, সেখান থেকেই শুরু হতে চলেছে এক ভয়ংকর রক্তের ইতিহাস। সিনেমার শেষে দেখা যায়, অপরাধ জগতের ডন রেহমান ডাকাত পুলিশের এনকাউন্টারে মারা যান। কিন্তু সিনেমার একদম শেষ দৃশ্যটি আরও নাটকীয়। 

সেখানে দেখা যায় রেহমানের ছোট ভাই উজায়ের তার ভাইয়ের হত্যাকারী হামজার বুকেই কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্যটিই ইঙ্গিত দিচ্ছে ২০২৬ সালে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘ধুরন্ধর ২' সিনেমাটির গল্পের, যা বাস্তবের করাচি গ্যাংস্টার উজায়ের বালোচের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত।
বাস্তবের উজায়ের লিয়ারি এলাকার ত্রাস

সিনেমার গল্পটি করাচির কুখ্যাত অপরাধী উজায়ের বালোচের জীবনের সাথে হুবহু মিলে যায়। ২০০৯ সালে রেহমান ডাকাত পুলিশের গুলিতে নিহত হওয়ার পর, করাচির লিয়ারি এলাকার অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ হাতে নেন উজায়ের। তবে, তার অপরাধ জগতে আসার পেছনে ছিল প্রতিশোধের আগুন।

২০০৩ সালে উজায়েরের বাবা ফয়েজ মুহাম্মদকে অপহরণ করে হত্যা করে প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার আরশাদ পাপ্পু। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই অনিচ্ছা সত্ত্বেও সম্পর্কে তুতো ভাই রেহমান ডাকাতের দল যোগ দেন উজায়ের। এরপরই দুর্ধর্ষ এক সন্ত্রাসীতে পরিণত হন উজায়ের বালোচ। 

আরশাদ পাপ্পুর প্রতি উজায়েরের ঘৃণা এতটাই তীব্র ছিলো যে, ২০১৩ সালে আরশাদকে হত্যার পর তার দেহ ছিন্নবিচ্ছিন্ন করে রাস্তায় প্রদর্শন করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, উজায়ের ও তার সহযোগীরা আরশাদের বিচ্ছিন্ন মাথা নিয়ে ফুটবল খেলে উল্লাস করেছিল। এই ঘটনা করাচিতে এখনও ঘুরে বেড়ায়। 

রাজনীতি ও অপরাধের অশুভ আঁতাত

সিনেমায় সঞ্জয় দত্ত অভিনীত চরিত্রটি বাস্তব জীবনের পুলিশ অফিসার চৌধুরী আসলাম খানের আদলে গড়া। বাস্তবেও উজায়ের বালোচের সাথে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাজনৈতিক ছত্রছায়ায় ২০১২ সাল পর্যন্ত একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন উজায়ের। লিয়ারি এলাকায় তিনি নিজেকে ‘রবিন হুড’ হিসেবে জাহির করতেন, যার ফলে স্থানীয়দের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।