শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল ও পথসভা করেছে পৌর বিএনপি। মঙ্গলবার বিকেলে পৌর শহরের মাদ্রাসা রোডের অস্থায়ী কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা। 

এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন ও পৌর তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী ফারুক।
 
বক্তারা বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাই তাকে স্বাগত জানাতে ঢাকায় ছুটে যাবেন পৌর বিএনপির নেতা-কর্মীরা। পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর নেতৃত্বে শতশত নেতা-কর্মীরা ২৪ ডিসেম্বর ঢাকার পথে রওনা হবেন। আর নেতা-কর্মীদের যাতায়াতেরও সকল ব্যবস্থা করেছেন পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী।