শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

২০২৫ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে অচেনা সেই অভিনেত্রীকেই

২০২৫ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে অচেনা সেই অভিনেত্রীকেই

২০২৫ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে অচেনা সেই অভিনেত্রীকেই


বছর দেড়েক আগেও তাঁকে প্রায় কেউই চিনতেন না। গত বছর কান চলচ্চিত্র উৎসব দিয়ে আলোচনায় আসেন তিনি। তাঁর অভিনীত সিনেমা ‘আনরো’ জিতে নেয় উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম। পরে আরও অনেক পুরস্কার জেতার পর চলতি বছর অস্কারেও হন সেরা অভিনেত্রী। সবচেয়ে কম বয়সে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতার পর রাতারাতি হয়ে ওঠেন বিশ্বতারকা। তিনি আর কেউ নন, মাইকি ম্যাডিসন। সেই অভিনেত্রীকে নিয়ে বছরজুড়েই ভক্তদের কৌতূহল ছিল। তাই তো গুগল চলতি বছরের ‘মোস্ট সার্চড’ তারকাদের যে তালিকা প্রকাশ করেছে; মাইকি সেই তালিকার শীর্ষ রয়েছেন।

মাইকি ছাড়া আর কারা আছেন তালিকায়
গুগল ‘মোস্ট সার্চড’ তারকাদের এই তালিকায় জায়গা পেয়েছেন প্রথমবার অস্কারজয়ী অভিনেত্রী মাইকি ম্যাডিসন, অভিনেতা জাস্টিন বালদোনি। সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মাইকি অভিনীত অস্কারজয়ী ‘আনোরা’ সিনেমাকে।২০২৫ সালের মোস্ট সার্চড অভিনয়শিল্পী (গ্লোবাল)
মাইকি ম্যাডিসন
লুইস পুলম্যান
ইসাবেলা মার্সেদ
সং জি উ
ক্যাটলিন ডেভার
চার্লি হনাম
বেলা র‍্যামসি
গ্যাভিন কাসালেনিও
এমা মায়ার্স
ওয়ালটন গগিন্স‘আনোরা’র গল্প
শন বেকারের ‘আনোরা’ সিনেমার জন্য এবার ম্যাডিসন অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন; পেছনে ফেলেন ডেমি মুর (‘দ্য সাবস্ট্যান্স’), ফিরনান্দা তোরেস (‘আই আম স্টিল হেয়ার’), কারলা সোফিয়া গ্যাসকোনকে (‘এমিলিয়া পেরেজ’)।

সিনেমায় দেখা যায় কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। দুজন বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প।