শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন নির্বাচন নিয়ে দ্বিমুখী চাপে মিয়ানমারের জনগণ

আসন্ন নির্বাচন নিয়ে দ্বিমুখী চাপে মিয়ানমারের জনগণ

আসন্ন নির্বাচন নিয়ে দ্বিমুখী চাপে মিয়ানমারের জনগণ

মিয়ানমারে আসন্ন সেনা নিয়ন্ত্রিত নির্বাচন নিয়ে দ্বিমুখী চাপে স্থানীয় জনগণ। একদিকে ভোট দিতে বাধ্য করতে জনগণের ওপর নৃশংসতা চালাচ্ছে জান্তা বাহিনী। অন্যদিকে, ভোট দেয়া থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে একই ধরনের কৌশল ব্যবহার করছে জান্তাবিরোধী সশস্ত্রগোষ্ঠীগুলো। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।আগামী রোববার (২৮ ডিসেম্বর) থেকে মিয়ানমারে মাসব্যাপী সেনানিয়ন্ত্রিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এ নির্বাচনের আগেই দেশজুড়ে সহিংসতা, ভয়ভীতি আর দমনপীড়নের অভিযোগ উঠেছে। মিয়ানমারের জনগণকে দুর্বিষহ উভয় সংকটের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে।

 
একদিকে জান্তাবাহিনী সহিংসতা ও গ্রেফতারের ভয় দেখিয়ে মানুষকে ভোট দিতে বাধ্য করছে। দেশটির নির্বাচন সুরক্ষা আইনের আওতায় মতপ্রকাশের জন্য বহু মানুষকে এরইমধ্যে আটক করা হয়েছে, কোথাও কোথাও দেয়া হয়েছে ৪০ বছরেরও বেশি কারাদণ্ড। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের ভরকার তুর্ক।
 
অন্যদিকে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীরাও নির্বাচন সংশ্লিষ্টদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইয়াঙ্গুন অঞ্চলে প্রশাসনিক দফতরে বোমা হামলায় আহত হয়েছেন নির্বাচনকর্মীরা। জাতিসংঘ বলছে, এমন পরিবেশে অবাধ ও অর্থবহ ভোট সম্ভব নয়।