বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯৯৯ ফোন দিয়ে উদ্ধার হয়, ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা জেলে পরিবার

৯৯৯ ফোন দিয়ে উদ্ধার হয়, ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা জেলে পরিবার

৯৯৯ ফোন দিয়ে উদ্ধার হয়, ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা জেলে পরিবার

 


 নোয়াখালী হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা যাত্রীসহ একটি ট্রলার উদ্ধার করেছে নৌ-পুলিশ। ১০ ঘন্টা পর উপজেলার বদনার চরের কাছ থেকে বুধবার সকালে উদ্ধার করা হয় ট্রলারটি।


এর আগে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে চরে আটকা পড়লে ৯৯৯ কল দিয়ে সহযোগিতা চাওয়া হয়। পরে নৌ-পুলিশ গিয়ে জোয়ার আসার পর তাদেরকে উদ্বার করে। এসময় ট্রলারে এক নারী চার শিশু ও দুইজন পুরুষ ছিলেন।


উদ্ধার হওয়া জেলে পরিবারের প্রধান মো: রাজিব উদ্দিন এর বাড়ী উপজেলার চরকিং চরবগুলা গ্রামে। রাজিব জানান, তার শশুর বাড়ী ভোলা জেলার লালমহন উপজেলায়। গতকাল বিকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ছোট এই ট্রলারে লালমোহন থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসেন। সন্ধ্যার একটু আগে ট্রলারটি হাতিয়ার বদনার চরের কাছাকাছি এলে ইঞ্জিন বিকল হয়। ইতিমধ্যে ভাটির কারনে নদীতে পানি শুকিয়ে চরে আটকা পড়ে তারা। রাত হয়ে যাওয়ায়  তীরে আসার মতো কোন ট্রলার পাওয়া যায়নি। উপায় না পেয়ে ৯৯৯ এ কল দেন তারা। পরে নৌ-পুলিশ এসে ভোর রাত পর্যন্ত অপেক্ষা করে তাদেরকে তীরে পৌছে দেয়। পরিবারের ছোট ছোট শিশু ও নারী সদস্যদের নিয়ে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।


এই বিষয়ে নলচিরা নৌ- পুলিশ ফাড়ির ইনচার্জ অমিত সাহা বলেন, রাতে ৯৯৯ থেকে এই পরিবারটিকে উদ্বার করতে বলা হয়। পরে নৌ- পুলিশের একটি টিম গিয়ে রাতভর অপেক্ষা করে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া চার শিশুসহ সবার বাড়ী চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে।

 

হানিফ উদ্দিন সাকিব 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি