শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নিজ নামে যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা ট্রাম্পের

নিজ নামে যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা ট্রাম্পের

নিজ নামে যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা ট্রাম্পের

নিজ নামে যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ‘ট্রাম্প ক্লাস’ নামের এই জাহাজগুলোতে থাকবে পারমাণবিক সক্ষমতা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও লেজার। ট্রাম্পের দাবি, এগুলো হবে যুক্তরাষ্ট্রের নতুন শক্তি এবং কর্মসংস্থানের উৎস।তবে বিশেষজ্ঞরা পরিকল্পনা বাস্তবায়নে নৌবাহিনীর সক্ষমতা ও খরচ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। এছাড়াও, নিজের নামে প্রকল্পের নামকরণ নিয়েও সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডায় নিজের বাসভবনে নতুন ব্যাটলশিপ বা যুদ্ধজাহাজের পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। জাহাজগুলো হবে ৮৮০ ফুট দীর্ঘ, ৩০-৪০ হাজার টন ওজনের। এতে থাকবে ১২টি হাইপারসনিক পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সেল, ১২৮টি ভার্টিকাল লঞ্চ সেল, রেলগান, লেজার এবং অন্যান্য ছোট অস্ত্র। 
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এগুলো হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সারফেস কমব্যাট্যান্ট। ট্রাম্প বলছেন, সাধারণ যুদ্ধজাহাজের তুলনায় এগুলো ১০০ গুণ বেশি শক্তিশালী হবে। তবে পরিকল্পনা যতই আধুনিক হোক না কেন, এর বাস্তবায়ন কঠিন হবে বলেই ধারণা বিশ্লেষকদের।