শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

পোশাক শ্রমিক দীপু ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

পোশাক শ্রমিক দীপু ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

পোশাক শ্রমিক দীপু ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

পোশাক শ্রমিক দীপু ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত 
 

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার নামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা,লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু কন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর  মৌলভীবাজার চৌমুহনী চত্বরে সচেতন সনাতলী যুব সমাজে’র আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী ও সঞ্চালায় ছিলেন চন্দর রায়। এদিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ, হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজার শাখার সভাপতি রুনু দত্ত, সাধারণ সম্পাদক শ্যামলী সূত্রধর, সচেতন সনাতনী যুব সমাজের সম্পাদক চন্দন রায়, যুগ্ম সম্পাদক রাজ সরকার, হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য এডভোকেট প্রদীপ কুমার দাশ সহ অন্যান্যরা। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহের পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মব তৈরি করে মিথ্যা ধর্ম অবমাননার নামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা এবং লক্ষ্মীপুরে ঘরে তালা লাগিয়ে আগুন দিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার বিচারের জোর দাবি জানান।

ইকবাল হোসেন রিংকু