শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আটবার এপস্টেইনের ব্যক্তিগত বিমানে চড়েছিলেন ট্রাম্প

আটবার এপস্টেইনের ব্যক্তিগত বিমানে চড়েছিলেন ট্রাম্প

আটবার এপস্টেইনের ব্যক্তিগত বিমানে চড়েছিলেন ট্রাম্প


কুখ্যাত যৌন নিপীড়নকারী জেফরি এপস্টেইনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এপস্টিনের যৌন নির্যাতন বিষয়ে কিছু জানতেন না বলে বারবার দাবি করে এসেছেন ট্রাম্প।তবে নতুন প্রকাশিত ফাইলে এপস্টেইন মামলার আরেক আসামী ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে তার ছবি পাওয়া গেছে। এছাড়াও আরও বেশ কিছু ফাইলে ট্রাম্পের নাম উল্লেখ আছে। যদিও এগুলোকে ‘নকল’ বলে ঘোষণা দিয়েছে মার্কিন বিচার বিভাগ।
কুখ্যাত যৌন নিপীড়নকারীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধুত্ব- বিভিন্ন মহলে এই নিয়ে চলছে কানাঘুষা। চায়ের কাপে কিংবা আলোচনার টেবিলে চলছে চুলচেরা বিশ্লেষণ। 
 
এপস্টেইন মামলার নতুন প্রকাশিত ৩০ হাজার পৃষ্ঠার তথ্য এই আলোচনাকে আরও উসকে দিয়েছে। যদিও এই তথ্যপত্রের বেশিরভাগেরই সংশোধিত রূপ প্রকাশ করা হয়েছে। তবে বিশ্লেষক ও গণমাধ্যমকর্মীদের অনেকেই চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আনছেন।
 
এপস্টিন মামলা নিয়ে জল্পনা-কল্পনার শুরু থেকেই ট্রাম্প দাবি করছেন, কুখ্যাত এই মার্কিন ধনকুবেরের অপকর্ম বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমনকি তার ব্যক্তিগত বিমানে তিনি কখনোই চড়েননি। ব্যক্তিগত দ্বীপেও কখনও যাননি। তবে মঙ্গলবারের প্রকাশিত ফাইলগুলো বলছে ভিন্ন কথা।