সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস শহরের একটি মসজিদে ভয়াবহ হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২১ জন আহত হয়েছেন।স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিরিয়ান আরব নিউজ এজেন্সির (এসএএনএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পরপরই হোমসের ওয়াদি আল-দাহাব এলাকার ইমাম আলী বিন আবি তালিব মসজিদকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।
