শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


ভোলায় আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের কে জাহান হোটেল ইন্টারন্যাশনাল নামের আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত আমির হোসেন লালমোহন পৌর এলাকার ১নং ওয়ার্ডের হাসপাতাল রোডের বাসিন্দা মৃত মহসিন তালুকদারের ছেলে।পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর রাত আটটার দিকে কে জাহান হোটেলের তৃতীয় তলায় ২০২ কক্ষটি বুকিং নেন আমির হোসেন। ২৬ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে তার কোন সারা শব্দ পাওয়া না গেলে হোটেল কর্তৃপক্ষ তার রুমের দরজা বন্ধ ও ভিতরে অন্ধকার দেখতে পেলে থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার দিয়ে ঝুলে আছে তার নিথর মরদেহ। এরপর সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়।প্রাথমিকভাবে তার সুরতাহাল রিপোর্টে শরীরের কোন অংশে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তাই এখনো নিশ্চিত করে বলতে পারেননি পুলিশ। 

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কেন বা কি কারণে এ মৃত্যু তা এখনো তারা নিশ্চিত করতে পারেননি। তবে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে এটি কোনো পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা।