শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

মৌলভীবাজারে পত্রিকা বিক্রেতাদের মাঝে কম্বল বিতরণ

মৌলভীবাজারে পত্রিকা বিক্রেতাদের মাঝে কম্বল বিতরণ

মৌলভীবাজারে পত্রিকা বিক্রেতাদের মাঝে কম্বল বিতরণ

মৌলভীবাজার শহর ও সদর উপজেলায় পত্রিকা বিক্রেতাসহ অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

রবিবার ২৮ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার শহরে পাতাকুঁড়ির দেশ পত্রিকা কার্যালয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক এস এম উমেদ আলীর উদ্যোগে তৃতীয় ধাপে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রেতাসহ অন্যান্যদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন প্রমুখ। অতিথিরা প্রবাসীসহ সমাজের বৃত্তবানদের সাধ্যানুযায়ী শীতার্ত হত দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান

ইকবাল হোসেন রিংকু