ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় এক ঝাক তরুন নতুন সদস্য নিয়োগ করা হয়েছে।
কসবা প্রেসক্লাবের সভাপতি সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল হান্নান সাহেব বলেন কসবা প্রেসক্লাবকে আরো গতিশীল করার লক্ষ্যে তরুণ সাংবাদিকগণকে নতুন সদস্য করা হয়েছে।
ঐতিহ্যবাহী কসবা প্রেসক্লাব অত্যন্ত সুনামের সহিত দীর্ঘদিন যাবত রাষ্ট্রীয় ও সামাজিক উন্নয়নে কাজ করছে। কসবা প্রেসক্লাব সব সময়ে সমাজের শোষিত ও নিপীড়িত মানুষের কথা বলে।
সাধারণ সম্পাদক অধ্যাপক মুন্সী রুহুল আমিন টিটো বলেন সাংগঠনিক কার্যক্রম কে আরো গতিশীল করার লক্ষ্যে কসবা প্রেসক্লাব সব সময় এগিয়ে থাকে। নতুন সদস্যদের কে রাষ্ট্রের নিপীড়িত মানুষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নতুন সদস্যদের কে স্বাগতম জানিয়েছেন।
কসবা প্রতিনিধি।
