রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপি/য়ে হ/ত্যা

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপি/য়ে হ/ত্যা

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপি/য়ে  হ/ত্যা

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (২০) নামে এক কলেজছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপি/য়ে হ/ত্যার ঘটনা ঘটেছে।

 

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের নাজমুল চত্বর চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়।

 

নিহত আব্দুর রহমান রিয়াদ সিরাজগঞ্জ শহরের সয়া ধানগড়া (খাঁনপাড়া) মহল্লার বাসিন্দা রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিয়াদ চৌরাস্তা মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন। এ সময় বিভিন্ন দিক থেকে কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।

 

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

সোমবার সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার জানান, রোববার বিকেল ৫টার দিকে চা-পাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে কলেজছাত্র রিয়াদকে কুপিয়ে জখম করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।