শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

শিল্পকলার মঞ্চে কয়লা রঙের চাদর

শিল্পকলার মঞ্চে কয়লা রঙের চাদর

শিল্পকলার মঞ্চে কয়লা রঙের চাদর

নাট্যদল দৃষ্টিপাত নাট্য সংসদ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে তাদের নিয়মিত প্রযোজনা ‘কয়লা রঙের চাদর’। গতকাল রবিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ম. আ. সালাম। সমসাময়িক সমাজবাস্তবতা এবং মানুষের অন্তর্গত অন্ধকার দিককে উপজীব্য করে নির্মিত এই নাটকটি দর্শকদের সামনে তুলে ধরে নিপীড়ন, শোষণ ও নীরব সহিংসতার গভীর ও বাস্তব চিত্র।

কয়লা রঙের চাদর’-এর কাহিনি আবর্তিত হয়েছে এক প্রান্তিক মানুষের জীবনকে ঘিরে। সমাজের চাপ, দারিদ্র্য ও অবহেলার ভার বহন করতে করতে সেই মানুষটি ধীরে ধীরে হারিয়ে ফেলে তার স্বপ্ন ও মানবিক পরিচয়। নাটকে ‘কয়লা রঙের চাদর’ একটি প্রতীকি উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে, যা কেবল দারিদ্র্যের রং নয়—বরং সমাজের চাপিয়ে দেওয়া অন্ধকার, ভয় এবং দীর্ঘদিনের জমে থাকা ক্ষতচিহ্নের প্রতিফলন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বপন দাস, কাজী আনিস, আকাশ আহমেদ, রাজিব রাজ, মাছুম, স্নিগ্ধা, তন্দ্রা, এম. আর. আলী, সাদ্দাম সহ অনেকে।