রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ টুইঙ্কেল খান্নার জন্মদিন

আজ টুইঙ্কেল খান্নার জন্মদিন

আজ  টুইঙ্কেল খান্নার জন্মদিন

 

বলিউডের কিংবদন্তি রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ের পরিচয়েই টুইঙ্কেল খান্নার জীবন শুরু। এরপর হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী। একটা সময় চারপাশে ক্যামেরা, আলো, প্রত্যাশা সবই ছিল। নব্বইয়ের দশকে চলচ্চিত্রে কাজ করলেও অভিনয়কে তিনি কখনোই জীবনের একমাত্র লক্ষ্য বানাননি। নিজের ভেতরের প্রশ্ন, কৌতূহল আর ভাবনাকে জায়গা দিতে তিনি বুঝেছিলেন অন্য এক মাধ্যম দরকার। অভিনয় ছাড়ার সিদ্ধান্ত ছিল সাহসী। সেই সিদ্ধান্তের পরেই কলম ধরা। সংবাদপত্রের কলামে নিয়মিত লেখালেখি শুরু করে তিনি ধীরে ধীরে পাঠকের মন জয় করেন। তার লেখার ভাষা তীক্ষ্ণ, ব্যঙ্গাত্মক আবার ভীষণ মানবিক। সমাজ, সম্পর্ক, নারী-জীবন, দৈনন্দিন দ্বন্দ্ব সবই উঠে আসে সহজ অথচ গভীর ভঙ্গিতে। লেখালেখির পাশাপাশি নকশা ও অভ্যন্তরীণ সাজসজ্জায় তার আগ্রহ থেকে গড়ে উঠেছে সফল উদ্যোগ। সৃজনশীলতাকে ব্যবসার সঙ্গে মেলাতে পারার দক্ষতা তার আরেক পরিচয়। এখানে তিনি শিল্পবোধ ও ব্যবহারিক চিন্তার সুন্দর মেলবন্ধন ঘটিয়েছেন। ‘টু মাচ’ অনুষ্ঠানে কাজল ও টুইঙ্কেল খান্না সর্বশেষ শোবিজে নিয়মিত হয়েছেন উপস্থাপক হিসেবে। বান্ধবী সহকর্মী অভিনেত্রী কাজলের সঙ্গে তিনি উপস্থাপনা করছেন ‘টু মাচ’ নামের একটি শো। খুব দ্রুতই এটি জনপ্রিয়তা পেয়েছে দুই তারকার প্রাণবন্ত উপস্থাপনায়।