সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চিত্রনায়িকা দোয়েল এর মৃত্যুবার্ষিকী আজ

চিত্রনায়িকা দোয়েল এর মৃত্যুবার্ষিকী আজ

চিত্রনায়িকা দোয়েল এর মৃত্যুবার্ষিকী আজ

চিত্র নায়িকা দোয়েল, ভালো নাম ইফতে আরা ডালিয়া, জন্ম ১৯৬৭ সালের ২৫ সেপ্টেম্বর। বিক্রমপুরের লৌহজং থানার বেজগাঁও গ্রামে। ১৯৮৪ সালে বিখ্যাত চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের 'চন্দ্রনাথ' ছবির মাধ্যমে দোয়েলের চলচ্চিত্রে আগমন, তবে প্রথম ছবি 'চন্দ্রনাথ'এর আগে মুক্তি পায় দারাশিকো পরিচালিত সুপারহিট চলচ্চিত্র 'জিপসী সর্দার'(২৬/১০/১৯৮৪), দ্বিতীয় ছবি হিসেবে 'চন্দ্রনাথ' মুক্তি পায়(২৮/১২/১৯৮৪) সালে, প্রথম ছবিতে তেমন কোন আলোচনায় না এলেও দ্বিতয় ছবি 'চন্দ্রনাথ' ছবির সরয়ূর চরিত্রে অসাধারন অভিনয়ে সবার নজর কাড়েন তিনি। ছবির এমন সাবলীল অভিনয়ে পরর্বতিতে একজন সফল অভিনেত্রীরই ইঙ্গিত দিয়েছিলেন, হয়েছেনও তাই, সেই প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল ব্রান্ড 'লাক্স' তাদের বাংলাদেশের বিজ্ঞাপনে দোয়েলকে নির্বাচন করেছিলো, ১৯৮৬ সালে তাদের দ্বিতীয় বিজ্ঞাপনে মুখপ্রাত্র হয়েছিলেন উঠতি জনপ্রিয় তারকা দোয় দোয়েল অভিনীত উল্লেখ্যযোগ্য কিছু ছবির মধ্যে যেমনঃ মার্শাল হিরো, মেলা, ওগো বিদেশিনী, ছোবল, প্রেম কাহিনী, লক্ষীবধু, খোঁজ খবর, জবানবন্দী, শেষ পরিচয়, ভাই ভাবী, ঘোমটা, ন্যায় যুদ্ধ, বিক্রম, হিসাব নিকাশ, আমার আদালত, তওবা, সৎ ভাই, সোহাগী, অমর বন্ধন, মাষ্টার সামুরাই, কাবুলিওয়ালা অন্যতম৷ কাবুলিওয়ালা ছবিতেই দোয়েল সর্বশেষ অভিনয় করেন৷

দোয়েল ১৯৮৮ সালে চিত্র নায়ক সুব্রতকে বিয়ে করেন, তাদের দুটি সন্তান অন্তর ও জনপ্রিয় শিশু শিল্পি হিসেবে পরিচিত দিঘী, ২০১১ সালের ২৯ ডিসেম্বর দোয়েল মাত্র ৪৪ বছর বয়সে মূত্যু বরন করেন৷