শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৫ সালে আমরা হারালাম যে তারকাদের

২০২৫ সালে আমরা হারালাম যে তারকাদের

২০২৫ সালে আমরা হারালাম যে তারকাদের

২০২৫ সালটি বাংলাদেশের বিনোদন ও সংস্কৃতি জগতের জন্য এক বিষাদময় অধ্যায় হয়ে থাকবে। এই বছর আমরা হারিয়েছি এমন কিছু নক্ষত্রকে, যারা তাদের মেধা ও সৃজনশীলতা দিয়ে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিলেন। লোক সংগীতের রানি থেকে শুরু করে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এবং ব্যান্ড সংগীতের প্রাণপুরুষ অনেকেই এই বছর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাঁদের চলে যাওয়া আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি বয়ে এনেছে।

অঞ্জনা সুলতানা (চিত্রনায়িকা): ৪ জানুয়ারি ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন এবং ৩০০-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

প্রবীর মিত্র (কিংবদন্তি অভিনেতা): ৫ জানুয়ারি ৮১ বছর বয়সে মারা যান তিনি। 'নবাব সিরাজউদ্দৌলা' ও 'তিতাস একটি নদীর নাম' সিনেমার মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বেঁচে থাকবেন।

সনজীদা খাতুন (সংগীতশিল্পী-সংগঠক): বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সনজীদা খাতুন ২৫ মার্চ মারা গেছেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, নিউমোনিয়া, কিডনি রোগে ভুগছিলেন তিনি।

ফরিদা পারভীন (লালন সংগীতের রানি): ১৩ সেপ্টেম্বর প্রয়াত হন। একুশে পদকপ্রাপ্ত এই কিংবদন্তি লালন সংগীতকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।

জেনস সুমন (সংগীতশিল্পী): ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর গাওয়া ‘একটা চাদর হবে’ গানটি তাঁকে গ্রাম-বাংলার প্রতিটি মানুষের কাছে পরিচিতি দিয়েছিল।