মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওসমান হাদির ইচ্ছা ছিল নির্বাচনের আগে খালেদা জিয়ার দোয়া নেবেন

ওসমান হাদির ইচ্ছা ছিল নির্বাচনের আগে খালেদা জিয়ার দোয়া নেবেন

ওসমান হাদির ইচ্ছা ছিল নির্বাচনের আগে খালেদা জিয়ার দোয়া নেবেন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ইচ্ছা ছিল নির্বাচনের আগে খালেদা জিয়ার দোয়া নেবেন। কিন্তু দোয়া নেওয়া বা দেওয়া হলো না কারোরই। দুজনই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন,  বেগম জিয়াকে ওসমান ভাই অসম্ভব ভালোবাসতেন। তিনি নামই নিতেন 'বাংলাদেশের বেগম জিয়া' বলে।

জুমা আরও লেখেন, ভাইয়ের ভীষণ ইচ্ছে ছিলো, নির্বাচনের আগে বেগম জিয়ার সাথে দেখা করে দোয়া নিবেন। সজ্ঞানে এই ইচ্ছে আর পূরণ হয়নি। এভারকেয়ারে দুজনের মোলাকাত হয় অচেতন অবস্থায়। ভাইয়ের ঠিক উপরের তলার আইসিউতে বেগম জিয়া ছিলেন।

জুমা লেখেন, বাংলাদেশের ভাগ্যাকাশে কি এমন দুর্ভোগ নেমে আসছে জানিনা, যার জন্য আল্লাহ সব আপোষহীন দেশপ্রেমিকদের তা দেখার আগে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বাংলাদেশের উপর রহম করুক, আল্লাহ আমাদের উপর রহম করুক।

শরিফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু সময় পর রাজধানীর পুরানা পল্টন এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।