শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির শোক

চলচ্চিত্র শিল্পী সমিতির শোক

চলচ্চিত্র শিল্পী সমিতির শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে এক বিবৃতিতে শোকপ্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। চলচ্চিত্র সংগঠনটির দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর স্বাক্ষরিত সেই বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববরেণ্য গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, মাতৃভূমির সার্বভৌমত্বের বীর প্রতীক, আপসহীন জননেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি মর্মাহত। বাংলাদেশের রাজনীতির একটি উজ্জ্বল নক্ষত্রের পতনে দেশ-জনতার সাথে আমরাও গভীরভাবে শোকাহত।’যোগ করে বলা হয়, ‘বাংলাদেশের রাজনীতি তথা সংস্কৃতি এবং বাংলা চলচ্চিত্রের উন্নয়নে তাঁর একান্ত প্রচেষ্টার কথা আমরা চিরকাল কৃতজ্ঞতা ভরে স্মরণে রাখব।’

সবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলে, ‘পরম দয়ালু মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে তাঁর পরিবারের সকল সদস্যবৃন্দের এই শোক সইবার শক্তি এবং তাঁদের সুস্থতা কামনা করছি।’