রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রতিনিধি : বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান করানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে।
আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) ও নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়।
কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন—রুবেল ত্রিপুরা, অরূপ চন্দ্র মজুমদার, তৌহিদুল ইসলাম, নোবেল হোসেন রাজু ও শাহনাজ আক্তার।এছাড়া কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত হৃদয় আহমেদকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), রাঙ্গামাটি পার্বত্য জেলা।
রাঙ্গামাটির জেলা প্রতিনিধি:-
মোঃ কামরুল ইসলাম
