সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রেন ছেড়ে দেওয়ায় হুড়োহুড়ি, স্বামীর হাত ফসকে ট্রেনের নিচে পড়লো স্ত্রী

ট্রেন ছেড়ে দেওয়ায় হুড়োহুড়ি, স্বামীর হাত ফসকে ট্রেনের নিচে পড়লো স্ত্রী

ট্রেন ছেড়ে দেওয়ায় হুড়োহুড়ি, স্বামীর হাত ফসকে ট্রেনের নিচে পড়লো স্ত্রী

 

ট্রেন ছেড়ে দেওয়ায় হুড়োহুড়ি করে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে রূপা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত রূপা খাতুন (২৫) জেলার দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের মো. অনিকের স্ত্রী।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রনি সাহা জানান, অনিক ঢাকায় একটি ফার্নিচারের প্রতিষ্ঠানে চাকরি করেন। বিকেলে ঢাকায় যেতে স্ত্রী রূপা খাতুনকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন তিনি। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল। অনিক আগে উঠে গিয়ে স্ত্রীর হাত ধরে টেনে ট্রেনে তোলার চেষ্টা করছিলেন। তখন তার স্ত্রী রূপা হাত থেকে ছুটে গিয়ে ট্রেনের নিচে ঢুকে যান। তাৎক্ষণিক অনিকও চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। এরপর ট্রেনটি চলে গেলে দ্রুত রুপাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় রূপার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আরেকটি পা এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।

পরে রূপাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।