শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

কসবায় সড়ক দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম (৩২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিয়াজুল ইসলাম পাশ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মামুন মিয়ার ছেলে। পুুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সে দিনাজপুর জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলো।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোররাতে রিয়াজুল ইসলাম মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কুমিল্লা -সিলেট মহাসড়ক দিয়ে নিজ উপজেলা ব্রাহ্মণপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি চৌমুহনী এসে কসবা উপজেলা শহর হয়ে নিজ গ্রাম শশীদল যাওয়ার জন্য কুটি চৌমুহনী থেকে কসবা সড়কে প্রবেশ করে। এসময় প্রচন্ড কুয়াশা থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ভোরে পথচারী ও স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিয়াজুল ইসলাম দিনাজপুর জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে আসছিলেন।

কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।