শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আগামীর বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণের কোনো বৈষম্য থাকবে না: আমীর খসরু

আগামীর বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণের কোনো বৈষম্য থাকবে না: আমীর খসরু

আগামীর বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণের কোনো বৈষম্য থাকবে না: আমীর খসরু

আগামী দিনের বাংলাদেশে ধর্ম, জাতি কিংবা বর্ণের কোনো বৈষম্য থাকবে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নগরীর প্যারেড মাঠে প্রয়াত অগ্র মহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরোর স্মরণে আয়োজিত ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আমীর খসরু বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ কল্পনা করেছিলেন, তা ছিল একটি ‘রেইনবো নেশন’। বিভিন্ন রঙ মিলেই যেমন রংধনু তৈরি হয়, তেমনি নানা বিশ্বাস ও পরিচয়ের মানুষ নিয়ে গঠিত হবে আগামীর বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘বিএনপি লিবারেল গণতন্ত্রে বিশ্বাসী। এই দেশে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্র হবে সবার। এই চেতনাকে ধারণ করেই আমরা একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে চাই।’

 

দেশের অতীত বাস্তবতার কথা তুলে ধরে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশ দীর্ঘ সময় ধরে অস্থিরতা ও সংকটের মধ্য দিয়ে গেছে। এখন সময় এসেছে সবাইকে একসঙ্গে নিয়ে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের, যেখানে নাগরিক অধিকার হবে সর্বাগ্রে।’

প্রয়াত ড. জ্ঞানশ্রী মহাথেরোর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তিনি সারাজীবন যে সাম্য, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দিয়ে গেছেন, তা আমাদের জন্য আদর্শ। তার দর্শন ভবিষ্যৎ জাতি গঠনে দিকনির্দেশনা হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশে কোনো ধরনের বৈষম্যের স্থান হবে না। দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও চেতনা আমাদের পথ দেখাবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা ও চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আবু সুফিয়ান।
বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হয়।

উল্লেখ্য, বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক অগ্র মহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরো গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দিনশেষে তার দেহধাতু রাউজানের বিনাজুরী শ্মশান বিহারে নেওয়া হবে।