সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত, বহিষ্কৃত বিএনপি নেতারটি বাতিল

দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত, বহিষ্কৃত বিএনপি নেতারটি বাতিল

দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত, বহিষ্কৃত বিএনপি নেতারটি বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে শর্ত পূরণ না করায় বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দ্বৈত নাগরিক হওয়ায় ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

 

শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংসদীয় আসন কুড়িগ্রাম-৩ ও বিকেলে সংসদীয় আসন কুড়িগ্রাম-৪ এর যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

এতে কুড়িগ্রাম-৩ আসনের সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. আক্কাছ আলী সরকার, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান, গণ অধিকার পরিষদের এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুর রশিদ।

অন্যদিকে কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনে ৮ প্রার্থী সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হিসেবে মো. রুকুনুজ্জামান, বিএনপির মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক, বাসদ শেখ মো. আব্দুল খালেক ও বাসদ মার্কসবাদী  রাজু আহম্মেদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মোছা. শেফালী খাতুন।