শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা ও প্রার্থনা সভা

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা ও প্রার্থনা সভা

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা ও প্রার্থনা সভা

রাঙামাটির বাঘাইছড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা  ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ ইং) সন্ধ্যায় শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট,বাঘাইছড়ি উপজেলা আয়োজন এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। 

 প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক বাবু জীবন সরকার এর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবু সনজিত দত্ত এর সঞ্চালনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক নিলু কান্তি দে, যুগ্ম আহবায়ক শ্যামল দাশ,শ্রী শ্রী লোকনাথ মন্দির কমিটির সভাপতি বাবু ত্রিদিব দেব,শ্রী শ্রী রক্ষা কালী কেন্দ্রীয় মন্দির কমিটি উপদেষ্টা বাবু সুনিল দে (মাখন) সাধারণ সম্পাদক বাবু পঞ্চম কর্মকার,প্রধান পুরহিত বাবু জুয়েল চক্রবর্তী  সাংস্কৃতিক সম্পাদক বাবু দুলাল দাশ সহ-সাংস্কতিক পিপল দেব সহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর নেতৃবৃন্দ ও সনাতনী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রার্থনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন দেশনেত্রী। তিনি আজীবন দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। উনার মৃত্যুতে বাংলাদেশ আজ শোকাহত। সকল ধর্মের মানুষের ভালোবাসা অর্জন করেছেন তিনি। উনার বিদেহি আত্মার শান্তি কামনায় সকলের আশীর্বাদ কামনা করা হয়। 

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি।