শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বাঘাইছড়ি সাজেকে দুর্গম পাহাড়ে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

বাঘাইছড়ি সাজেকে দুর্গম পাহাড়ে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

বাঘাইছড়ি সাজেকে দুর্গম পাহাড়ে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক স্থানীয় গরীব ও হতদরিদ্র ৬০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার(৩ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দুর্গম পাহাড়ে বিওপির বিওপি কমান্ডার নায়ক সুবেদার মোঃ মশিউর রহমান কর্তৃক শিয়ালদহ পাড়া, জামপাড়াসহ মোট ৬০ টি পরিবারে গরিব ও দুস্থ, অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃমহিউদ্দিন ফারুকী বলেন,এই প্রচন্ড শীতে অসহায় গরিব দুস্থদের চিন্তাভাবনায় এ কার্যক্রম করা হয়েছে, এই মানবিক সহায়তার কার্যক্রম সীমান্তের সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কাজ অব্যাহত থাকবে।

উক্ত শীতবস্ত্র পেয়ে শিয়ালদহ, জামপাড়ার কারবারি ও বসবাসরত সকলেই বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাঘাইছড়ি প্রতিনিধি