শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

স্বর্নের কেক কেটে মার জন্মদিন পালন করলেন অভিনেত্রী উর্বশী।

স্বর্নের কেক কেটে মার জন্মদিন পালন করলেন অভিনেত্রী উর্বশী।

স্বর্নের কেক কেটে মার জন্মদিন পালন করলেন অভিনেত্রী উর্বশী।

বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার মায়ের জন্মদিনে ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া তিন তলা কেক কেটে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি। গত ১ জানুয়ারি দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এই রাজকীয় আয়োজন সম্পন্ন হয়। 
বিশ্বের অন্যতম উঁচু হোটেল বুর্জ আল আরবে মা মীরা রাউতেলার জন্মদিনের বিশেষ এই পার্টির আয়োজন করেন উর্বশী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তার মায়ের সামনে রাখা হয়েছে সোনালি রঙের একটি বিশাল তিন তলা কেক। কেকের ওপরে ছিল স্বর্ণের একটি রাজকীয় মুকুট। 

উর্বশী নিজেই জানান, কেকটি ২৪ ক্যারেট স্বর্ণের পাতে মোড়ানো ছিল। এই এলাহি আয়োজন দেখে অনেক নেটিজেন যেমন প্রশংসা করেছেন, তেমনি কেউ কেউ একে অপ্রয়োজনীয় দেখনদারি বলে কটাক্ষও করেছেন।

সেই আয়োজনে উর্বশীকে সোনালি রঙের ঝলমলে পোশাকে এবং তার মাকে বেগুনি রঙের ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায়। তাদের সামনে থাকা বড় স্বর্ণালি কেকটি ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া টেবিলে দামী পানীয় ও ফুলের সাজসজ্জা চোখে পড়ার মতো ছিল। উর্বশী তার পোস্টে লেখেন, বিশ্বের উচ্চতম হোটেলে ২৪ ক্যারেটের রাজকীয় স্বর্ণের মুকুট সম্বলিত কেক দিয়ে মায়ের জন্মদিন পালন করলাম।