শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নতুন বছর নিয়ে ভাবনার কথা জানালেন ঋতুপর্ণা

নতুন বছর নিয়ে ভাবনার কথা জানালেন ঋতুপর্ণা

নতুন বছর নিয়ে ভাবনার কথা জানালেন ঋতুপর্ণা

নতুন বছরের শুরুতে পুরোনো বছরের প্রাপ্তি থেকে শুরু করে নতুন বছরের পরিকল্পনা—সবকিছুর হিসাব-নিকাশ চলছে। যেমনটা কষছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
একদিকে ব্যক্তিগত জীবনে প্রিয়জন হারানোর ক্ষত, অন্যদিকে পেশাগত জীবনে সাফল্যের জয়জয়কার। সব মিলিয়ে ২০২৫ সালটা ছিল অভিনেত্রীর জন্য মিশ্র অনুভূতির বছর।  
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, এখনো প্রতিদিন মায়ের কথাই মনে পড়ে। ভাবতেই পারি না যে মানুষটা নেই।
আর কোনোদিন দেখতে পাব না। সে যন্ত্রণাটা যখনই উপলব্ধি করি, কষ্ট হয়। ভেঙে যায় ভেতরটা। তবে বছরের শেষ দিনটা এবার ভিয়েতনামে পরিবারের সঙ্গে কাটাব।একরাশ আশা নিয়ে যাতে এভাবেই বেঁধে বেঁধে থাকতে পারি।

মাকে হারালেও কাজের দিক থেকে এ বছরটা যে খুব ভালো কেটেছে, সেটাও বলতে ভুললেন না অভিনেত্রী। তার কথায়, বছরটা খুব জমজমাট কেটেছে। যার মধ্যে অন্যতম হলো ‘পুরাতন’। সেটা নিয়ে সারা বিশ্বে হইচই পড়েছে।

অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। ‘বেলা’, ‘গুডবাই মাউন্টেন’, ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’, ‘নজরবন্দি’, ‘ম্যাডাম সেনগুপ্ত’-র মতো ছবি রিলিজ হয়েছে। আরবাজ খানের সঙ্গে একটা হিন্দি সিনেমা রিলিজ হয়েছে। ভালো লেগেছে দর্শকের। বছরের শুরুর দিকে একটা ফরাসি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলাম। টাইম স্কোয়াডের দুর্গাপুজোর ফেস ছিলাম এই বছর। ‘রেখা’ বলে একটি সিনেমায় দীর্ঘ বছর পরে মমতা শঙ্করের সঙ্গে কাজ করলাম। হায়দরাবাদে একটা নাচের অনুষ্ঠানও করেছি। সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে। নতুন বছরেও আশা করি খুব ভালো কিছুই হবে।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ভালো যা কিছু হবে সাদরে গ্রহণ করে নেব। আর ভালো ভালো কাজ করার ইচ্ছে রয়েছে। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য যেন ভালো কিছু করতে পারি। চারপাশের পরিবেশ খুব সেনসিটিভ হয়ে রয়েছে। ভয় হয় মাঝেমধ্যে। কিন্তু সবকিছুর মধ্যেই জীবনকে ভালোভাবে অতিবাহিত করতে হবে। ঈশ্বর যেন সেই পথ দেখান সবাইকে।