সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় দুটি আসনে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ৪ জন বাতিল

মাগুরায় দুটি আসনে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ৪ জন বাতিল

মাগুরায় দুটি আসনে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ৪ জন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরার দুটি সংসদীয় আসনে মোট ১৫ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ত্রুটিপূর্ণ কাগজপত্রের কারণে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করােছে জেলা রিটানিং অফিসার। এর মধ্যে মাগুরা-২ আসনের আলোচিত তথাকথিত ‘বেকার প্রার্থী’ মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা বর্তমান সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অসঙ্গতি পাওয়ায় তা বাতিল ঘোষণা করা হয়। ফলে তার প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হিসেবে গণ্য হয়েছে।

এছাড়াও মাগুরা জেলার দুইটি আসনে মোট চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন-মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে কারাগারে থেকে প্রার্থী হওয়া যুবলীগের সাবেক নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া, গণফোরাম মনোনীত প্রার্থী ডা. মিজানুর রহমান, মাগুরা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন আইন ও বিধিমালার আলোকে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাই করা হয়। এতে অসঙ্গতি ও বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এসব প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় মাগুরার দুটি আসনের নির্বাচনি মাঠে প্রার্থীর সংখ্যা কমে গেলেও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

জসীম উদ্দীন
মাগুরা প্রতিনিধি