শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আবেগপ্রবণ হয়ে কাঁদলেন অমিতাভ।

আবেগপ্রবণ হয়ে কাঁদলেন অমিতাভ।

আবেগপ্রবণ হয়ে কাঁদলেন অমিতাভ।


অমিতাভ জানান, কেবিসির সঙ্গে তার জীবনের একটি বিশাল অংশ জড়িয়ে রয়েছে। 

ভারতের জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এর নাম শুনলেই আগে ভেসে ওঠে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাম। এই শোয়ের যাত্রা হয় কিংবদন্তি অভিনেতার হাত ধরেই।

গত শুক্রবার (২ জানুয়ারি) সম্প্রচারিত হয় কেবিসি সিজন ১৭-এর গ্র্যান্ড ফিনালে। আবেগঘন এই পর্বে শুধু দর্শকরাই নন, শেষ মুহূর্তে আবেগ সামলাতে পারেননি সঞ্চালক অমিতাভ বচ্চনও। চোখে পানি নিয়ে তিনি বিদায় জানান এই সিজনকে।
অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অমিতাভ জানান, কেবিসির সঙ্গে তার জীবনের একটি বিশাল অংশ জড়িয়ে রয়েছে।

এই দীর্ঘ পথচলায় যাদের অবদান সবচেয়ে বেশি, সেই দর্শকদের প্রতিই বারবার কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের উদ্দেশে অমিতাভ বলেন, ‘আপনাদের সঙ্গে আমি আমার জীবনের এক তৃতীয়াংশ সময় কাটিয়েছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।’
দীর্ঘ অভিনয়জীবন ও কেবিসির স্মৃতি রোমন্থন করতে গিয়ে আরও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

অভিনেতার কথায়, ‘শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রায় আপনারাই আমার সঙ্গী। এই সিজনের শেষপ্রান্তে এসে শুধু এটুকুই বলতে চাই—আপনারা থাকলে এই শো থাকবে, আর এই শো থাকলে আমি থাকব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

গ্র্যান্ড ফিনালে সম্প্রচারের পর সোশ্যাল মিডিয়াতেও আবেগে ভাসেন দর্শকরা। কেউ পুরনো স্মৃতি রোমন্থন করে লেখেন, কেবিসির সঙ্গে তাদের বন্ধুত্ব বহুদিনের।