শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

আজ কসবায় সাবেক উপজেলা বিএনপির সভাপতি  ও সাবেক মেয়র জনাব মোঃ ইলিয়াস এর বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতি হিসেবে আসন গ্রহণ করেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব বেলায়েত হোসেন হেলাল। সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন। সাবেক উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রউফ রতন। সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। সাবেক গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার ভূঁইয়া। সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল। কসবা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজু আহমেদ। সাবেক জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী  ও মহিলা কাউন্সিলর রিনা আক্তার।

এছাড়াও দশটি ইউনিয়ন হতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে বেগম জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। আয়োজনে-কসবা উপজেলা জাতীয়তাবাদ  প্রবাসী ঐক্য ফোরাম

ব্রাহ্মণবাড়িয় কসবা প্রতিনিধি