শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

থ্রি ইডিয়েটস কি আবার ফিরছে পর্দায়?? 

থ্রি ইডিয়েটস কি আবার ফিরছে পর্দায়?? 

থ্রি ইডিয়েটস কি আবার ফিরছে পর্দায়?? 

২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ব়্যাঞ্চো, রাজু আর ফারহানের সেই বন্ধুত্বের গল্প আজও দর্শকদের মনে অমলিন। দীর্ঘ ১৫ বছর পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ছবিটির সিক্যুয়েল নির্মাণের গুঞ্জন।

বলিউড পাড়ায় জোর গুঞ্জন খুব শিগগিরই বড় পর্দায় ফিরছে ‘থ্রি ইডিয়টস ২’। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে আর মাধবন জানিয়েছেন, আপাতত এমন কোনো পরিকল্পনা নেই। মাধবনের মতে, ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে নতুন করে শুরু করা বেশ চ্যালঞ্জিং।

মজা করে এই অভিনেতা বলেন, ‘আমরা এখন আর কলেজের সেই তরুণ ছাত্র নই। বয়সের ছাপ আমাদের চেহারায় স্পষ্ট। তাই গল্পের প্রেক্ষাপট কী হবে, সেটা ভাবার বিষয়। কেবল জনপ্রিয়তাকে পুঁজি করে সিক্যুয়েল বানালে মূল ছবির আবেদন নষ্ট হতে পারে।’ 

তবে রাজকুমার হিরানির সঙ্গে ফের কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও তা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলই হতে হবে এমনটা মনে করেন না ‘ফারহান’ খ্যাত এই তারকা। অন্যদিকে, বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও নিজের অবস্থান পরিষ্কার করেছেন।