শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

স্পিরিট এর নকল কি সিয়ামের রাক্ষস??

স্পিরিট এর নকল কি সিয়ামের রাক্ষস??

স্পিরিট এর নকল কি সিয়ামের রাক্ষস??

সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক প্রকাশের পরই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। নতুন বছরের প্রথম দিনে প্রকাশিত পোস্টারে প্রভাসকে দেখা যায় লম্বা চুল ও দাড়িতে, পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে। শার্টহীন শরীর, পিঠজুড়ে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ—সব মিলিয়ে চরিত্রটির সহিংস ও রুক্ষ রূপ স্পষ্ট। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়।

এই আলোচনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের সিনেমাবিষয়ক ফেসবুক গ্রুপগুলোতে ছড়িয়ে পড়ে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের আসন্ন সিনেমা ‘রাক্ষস’-এর একটি স্থিরচিত্র। ছবিটি প্রথম প্রকাশ করে সিয়ামের ফ্যানক্লাব। সেখানে সিয়ামকেও দেখা যায় লম্বা এলোমেলো চুলে, পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে। তাঁর পিঠজুড়ে রয়েছে লড়াইয়ের ক্ষতের চিহ্ন। দুই ছবির ভিজ্যুয়াল মিল দেখে অনেকেই প্রশ্ন তোলেন—‘রাক্ষস’ কি ‘স্পিরিট’-এর অনুকরণ?
এই বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন ‘রাক্ষস’-এর নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রকাশিত দৃশ্যটি ‘স্পিরিট’-এর পোস্টার আসার অনেক আগেই ধারণ করা। তাঁর ভাষায়, সমালোচনা তিনি গুরুত্বের সঙ্গেই নেন, তবে সেটার পেছনে যুক্তি থাকা জরুরি।

পোস্টে তিনি আরও লেখেন, বিশ্বের প্রায় সব সৃষ্টিই কোনো না কোনো জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়। আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রে একে অনুপ্রেরণা হিসেবে দেখা হলেও, দেশীয় কাজের বেলায় সেটাকেই অনুকরণ বলা হয়—এটাই দুঃখজনক। তাঁর দাবি, ‘স্পিরিট’ ও ‘রাক্ষস’-এর গল্প, চরিত্র বা উপস্থাপনায় কোনো মিল থাকবে না।