শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি করায় এক ডিলার কে জরিমানা

অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি করায় এক ডিলার কে জরিমানা

অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি করায় এক ডিলার কে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সোমবার (৫ ডিসেম্বর ২০২৬) দুপুর ১২টায় সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানটি নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইফতেখারুল আলম রিজভী।

ভোক্তা অধিদপ্তরের তথ্যমতে, অভিযানের সময় নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্য আদায় এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে ‘মায়ের দোয়া’ নামে পরিচিত একটি এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়। এর ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ১৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। আজকের অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

সহকারী পরিচালক মোঃ ইফতেখারুল আলম রিজভী সাংবাদিকদের জানান, ভোক্তা অধিদপ্তর জনস্বার্থ রক্ষার জন্য নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষায় এবং অবৈধ মূল্যের প্রতিরোধে ভোক্তা অধিদপ্তরের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

ভোক্তা অধিদপ্তর প্রত্যাশা করছে, নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য অনুসরণ করবে এবং সাধারণ জনগণ সুরক্ষিত ও সাশ্রয়ী মূল্যে পণ্য সেবা গ্রহণ করতে পারবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
শাহ আলমগীর হোসাইন