রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কী পরিমাণ তেল ভেনেজুয়েলায় মজুত আছে তা জানা গেল

কী পরিমাণ তেল ভেনেজুয়েলায় মজুত আছে তা জানা গেল

কী পরিমাণ তেল ভেনেজুয়েলায় মজুত আছে তা জানা গেল

ভেনেজুয়েলায় সাম্প্রতিক নজিরবিহীন অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করার ঘটনার পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দেশটির বিশাল তেল সম্পদ। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে মাদুরোর অপসারণ কি মূলত ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যেই?

দীর্ঘদিন ধরেই মাদুরো অভিযোগ করে আসছিলেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরিয়ে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ দখলের পরিকল্পনা করছে। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নির্দেশে পরিচালিত অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার কথা প্রকাশ্যে জানান।

ফ্লোরিডার মার-আ-লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার প্রায় ধ্বংস হয়ে যাওয়া তেল শিল্প পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগে উৎসাহিত করা হবে।

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন এর তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার কাছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যা বিশ্বের মোট তেল মজুতের প্রায় এক-পঞ্চমাংশ। এত বিশাল মজুত থাকা সত্ত্বেও দেশটির বাস্তব তেল উৎপাদন অত্যন্ত কম।

বর্তমানে ভেনেজুয়েলা দৈনিক মাত্র ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে, যা বৈশ্বিক উৎপাদনের মাত্র ০.৮ শতাংশ। প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ফিল ফ্লিনের দাবি, ২০১৩ সালের পর থেকে মাদুরো সরকার এবং তার আগের সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের নীতির কারণে ভেনেজুয়েলার তেল শিল্প কার্যত ধ্বংস হয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পুরোপুরি ফিরে এলেও ভেনেজুয়েলার তেল উৎপাদন আগের অবস্থায় ফিরতে বছরের পর বছর সময় ও বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে।

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে, গত ৫০ বছরে দেশটির তেল পাইপলাইন আধুনিকায়ন করা হয়নি। সর্বোচ্চ উৎপাদন সক্ষমতায় ফিরতে অবকাঠামো উন্নয়নে প্রায় ৫৮ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

বিশেষজ্ঞরা আরও জানান, ভেনেজুয়েলার তেল তুলনামূলকভাবে ভারী ও সালফারযুক্ত, ফলে এর উত্তোলন ও পরিশোধনে বিশেষ প্রযুক্তি ও দক্ষতা প্রয়োজন। আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর সেই সক্ষমতা থাকলেও দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে তারা সেখানে কাজ করতে পারেনি। এই ভারী তেল ডিজেল, অ্যাসফল্ট ও শিল্প জ্বালানি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে চলমান ডিজেল সংকটের অন্যতম কারণ ভেনেজুয়েলার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং মার্কিন কোম্পানিগুলো দেশটির তেল শিল্প পুনর্গঠনের সুযোগ পেলে বৈশ্বিক তেল বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা তাদের।