শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট ৭ জানুয়ারি দাখিল করা হবে

হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট ৭ জানুয়ারি দাখিল করা হবে

হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট ৭ জানুয়ারি দাখিল করা হবে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার চূড়ান্ত চার্জশিট আগামী ৭ জানুয়ারি দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নাসিমুল গণি বলেন, হাদি হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। দ্রুত বিচার নিশ্চিত করতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র সচিব আরও বলেন, সহযোগীর ছদ্মবেশে ফ্যাসিস্টের এজেন্ট বা নাশকতাকারীরা যেন বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ ঘটাতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগ নিয়ে নাশকতাকারীরা যেন পার পেয়ে যেতে না পারে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশজুড়ে তীব্র শৈত্যপ্রবাহের কারণে সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশা দেখা দিচ্ছে, ফলে দূরের যান চলাচল স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এ অবস্থায় সড়ক দুর্ঘটনা এড়াতে যানবাহনের চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

নাসিমুল গণি জানান, বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও বলেন, সভায় বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর নজরদারি এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। ইতোমধ্যে সীমান্ত ও পার্বত্য এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।