শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

রাঙামাটিতে পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

রাঙামাটিতে পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

রাঙামাটিতে পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।

রিজার্ভ বাজারের পুরাতন পাড়া ও সাঁওতাল পাহাড় সংলগ্ন এলাকায় পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১৯.৫০ শতক জায়গা জবরদখল করতে এক প্রভাবশালী চক্র এই হামলা চালায়।

স্থানীয়রা জানিয়েছেন, গত ২ জানুয়ারি সকালে বিবাদীরা লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে এবং মালিকপক্ষ বাধা দিলে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়।

​হামলায় একই পরিবারের মোঃ মহিউদ্দিন মনির (৪৩), মোঃ জসিম উদ্দিন (৪৫), মোঃ ফারুক (৩৫) এবং তাদের বোন রোজী আকতার (২৫) গুরুতর জখম হয়েছেন।

আহতদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

বর্তমানে তারা রাঙামাটি জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রে জানা গেছে, এই ঘটনায় মোঃ ফারুক বাদী হয়ে রাঙামাটির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 অভিযুক্তরা হলেন— মোঃ জামাল উদ্দীন, রিনা বেগম, মোঃ শাহজাহান, পাখি আক্তার, মোঃ জিহাদ এবং মোঃ রিফাত।

​সূত্র জানায়, রিজার্ভ বাজার মোহাম্মদপুর এলাকার এই বিবাদীরা দীর্ঘ দিন ধরে পরিকল্পিতভাবে ভূমি দখলের পায়তারা করছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, থানায় মামলা গ্রহণে বিলম্ব হওয়ায় তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। বর্তমানে অভিযুক্তদের হুমকির মুখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

জমি সংক্রান্ত এই বিরোধের জেরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।