শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

পারিশ্রমিক ছাড়াই বিয়েতে নেচেছিলেন কার্তিক

পারিশ্রমিক ছাড়াই বিয়েতে নেচেছিলেন কার্তিক

পারিশ্রমিক ছাড়াই বিয়েতে নেচেছিলেন কার্তিক

হাস্যরসিক হিসেবে বেশ সুনাম আছে বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানের। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-এর প্রচারণায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়েছিলেন এই তারকা। সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী অনন্যা পাণ্ডেও। আর সেখানেই নিজের বোনের বিয়ে নিয়ে এক মজার অভিজ্ঞতার কথা শুনিয়ে সবাইকে হাসিতে ভাসিয়েছেন কার্তিক।

কপিল শর্মার সঙ্গে আড্ডায় কার্তিক জানান, বোন কৃতিকা তিওয়ারির বিয়েতে তিনি নাকি পরিবারের সদস্য হিসেবে নয়, বরং ‘অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন! সঙ্গে আক্ষেপ করে বলেছেন, বোনের বিয়েতে পারিশ্রমিক ছাড়াই নেচেছিলেন, একটি টাকাও পাননি।

অভিনেতা রসিকতা করে বলেন, ‘আমার বোন আর মা মিলেই বিয়ের সব আয়োজন সামলেছেন। সেখানে আমার কাজ ছিল কেবল উপস্থিত থেকে আনন্দ করা।’

তার কথায়, ‘আমি আমার নিজের বোনের বিয়েতে কোনো পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম। অথচ বিনিময়ে বোন আমাকে একটি টাকাও দেয়নি।’ পর্দার ‘রুহ বাবা’র মুখে এমন কথা শুনে কপিলের সেটজুড়ে হাসির রোল পড়ে যায়।

 

অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল কিকু শারদা ও কৃষ্ণা অভিষেকের কমেডি পারফরম্যান্স। কিকু শারদা ‘সোনা’ নামক নিরাপত্তাকর্মী এবং কৃষ্ণা অভিষেক ‘মোনালিকা’ সেজে দর্শকদের বিনোদন দেন। অন্যদিকে কার্তিক আরিয়ানকেও তার জনপ্রিয় ‘রুহ বাবা’ চরিত্রে কিছু মুহূর্তের জন্য অভিনয় করতে দেখা যায়, যা পুরো পর্বটিতে বাড়তি মাত্রা যোগ করে।