শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর, সেজামোড়া সীমান্ত এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) চোরাচালান বিরোধী অভিযানে ৮৪ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ মোঃ সোহরাব মিয়া (৪০) কে আটক করা হয়েছে। 

রোববার (২২ জানুয়ারি) বেলা সোয়া তিনটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। 

বিজেপি সূত্রে জানা গেছে, রোববার সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ মুকুন্দপুর বিওপি’র টহলদল সেজামোড়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সোহরাব মিয়াকে ৮৪ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি সিএনজিসহ আটক করা হয়। যার সিজার মূল্য ৭ লাখ ৫২ হাজার টাকা। আটককৃত  আসামিকে ভারতীয় পাতার বিড়ি ও সিএনজি সহ বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। 

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া  হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে কোন প্রকার অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে চোরাচালান রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।