শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উৎসবের আমেজে জকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

উৎসবের আমেজে জকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

উৎসবের আমেজে জকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে শুরু হয় জকসু ভোটগ্রহণ। বেলা বাড়তেই ভোটার উপস্থিতির সংখ্যাও বাড়ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ নিয়ে ভোট দিতে আসছে।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই জয়-পরাজয় যাই হোক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিতে যাবে।

এদিকে জকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ১৬,৬৬৫। নির্বাচনে ২১টি পদে ১৫৭ জন, এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ শেষে ওএমআর মেশিনে ভোট গণনা হবে।

এছাড়া নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।