শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিচ্ছেদের গুঞ্জন এড়িয়ে একসাথে অভিষেক-  ঐশ্বরিয়া।

বিচ্ছেদের গুঞ্জন এড়িয়ে একসাথে অভিষেক-  ঐশ্বরিয়া।

বিচ্ছেদের গুঞ্জন এড়িয়ে একসাথে অভিষেক-  ঐশ্বরিয়া।


দীর্ঘদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বলিউডে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। আলাদা থাকার জল্পনা, বিচ্ছেদের খবর, সবকিছু নিয়েই চর্চা তুঙ্গে। তবে নতুন বছরের শুরুতেই সেই সব গুঞ্জন ভুল প্রমানিত করলেন এই তারকা দম্পতি।
ইংরেজি নববর্ষ উদযাপনের সময় নিউইয়র্কের রাস্তায় হাসিমুখে একসঙ্গে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে। সঙ্গে ছিলেন তাঁদের কন্যা আরাধ্যা বচ্চনও। বিদেশের মাটিতে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 
ব্যক্তিগত জীবন বরাবরই লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন অভিষেক ও ঐশ্বরিয়া।

তাই নববর্ষ উদযাপনের কোনো ছবি তাঁরা নিজেরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় এক ভক্ত তাঁদের চিনে ফেলেন এবং তার সঙ্গেই তোলা হয় সেলফি, যা পরে ছড়িয়ে পড়ে অনলাইনে।
এর আগেও ডিসেম্বরে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল এই তারকা দম্পতিকে। তবে ২০২৫ সালের শেষ এবং নতুন বছরের শুরুটা তাঁরা নিউইয়র্কে কাটাবেন, তা কেউই আঁচ করতে পারেননি।