শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আমেরিকায় অর্ধাধিক বাংলাদেশি পরিবার গ্রহণ করছে সরকারি সহায়তা

আমেরিকায় অর্ধাধিক বাংলাদেশি পরিবার গ্রহণ করছে সরকারি সহায়তা

আমেরিকায় অর্ধাধিক বাংলাদেশি পরিবার গ্রহণ করছে সরকারি সহায়তা

যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি অভিবাসীদের কত শতাংশ সরকারি সহায়তা নেয় সেটির একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে দেখা গেছে দেশটিতে যত বাংলাদেশি পরিবার থাকে তাদের ৫৪ শতাংশেরও বেশি সরকারি সহায়তা নিয়ে থাকেন।
 
রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামে এই তালিকা শেয়ার করেন তিনি।

এতে ১২০টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে ভারত বাদে দক্ষিণ এশিয়ার সব দেশের নাম আছে। 

তালিকায় বাংলাদেশি অভিবাসীদের অবস্থান উঠে এসেছে ১৯তম স্থানে, যেখানে অর্ধেকের বেশি পরিবার যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সুবিধার ওপর নির্ভরশীল।
 
যুক্তরাষ্ট্র অভিবাসীদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এরমধ্যে খাদ্য, সরকারি স্বাস্থ্য এবং ঘর ভাড়ার জন্য সরকার সহায়তা দেয়।

দক্ষিণ এশিয়ার আরও চারটি দেশের নাম রয়েছে এই তালিকায়। এর মধ্যে ভুটান শীর্ষে রয়েছে—দেশটির অভিবাসী পরিবারগুলোর ৮১ দশমিক ৪ শতাংশই যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তা নেয়। এ ছাড়া আফগানিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে (৬৮ দশমিক ১ শতাংশ পরিবার), পাকিস্তান ৬০তম স্থানে (৪০ দশমিক ২ শতাংশ পরিবার) এবং নেপাল ৯০তম স্থানে (৩৪ দশমিক ৮ শতাংশ পরিবার)।

যুক্তরাষ্ট্রের অলাভজনক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার–এর ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০০০ সালে যেখানে বাংলাদেশির সংখ্যা ছিল মাত্র ৪০ হাজার, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৭০ হাজারে।

অন্যদিকে, সবচেয়ে কম হারে সরকারি সুবিধা নেয়া দেশ ও অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বারমুডা, সৌদি আরব, আর্জেন্টিনা, কোরিয়া, দক্ষিণ আমেরিকাসহ আরও কয়েকটি দেশ।