শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও পরিচালকদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও পরিচালকদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও পরিচালকদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকগণ। সোমবার রাত ৮টা দিকে শুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকালে সেখানে উপস্থিত ছিলেন- যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তর প্রকাশক সালমা ইসলাম, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম, মেহনাজ ইসলাম ও এসএম আব্দুল ওয়াদুদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) যমুনা গ্রুপ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জাননো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ জিয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এছাড়া খালেদা জিয়ার গৌরবময় দীর্ঘ রাজনৈতিক জীবনের অসামান্য অবদান তুলে ধরে কথা বলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম।

এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মৃতিচারণ করে তাঁর ভূয়শী প্রসংশা করেন। তিনি জানান, দেশের শিল্পোউন্নয়নে নুরুল ইসলামের ব্যাপক অবদান রয়েছে। তিনি যমুনা গ্র“পের ব্যবসা বাণিজ্যের খোঁজ খবরও নেন। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যমুনা গ্রুপের মিডিয়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।

আধাঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং সাবেক সচিব ও যমুনা গ্রুপের পরিচালক (ল্যান্ড অপারেশন এন্ড কো-অর্ডিনেশন) আব্দুল খালেক উপস্থিত ছিলেন।