গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে সুলাইমান নামে এক মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার সত্যতা প্রমাণিত হলে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত সুলাইমানকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়ম বহির্ভূতভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে গত ৪ জানুয়ারি শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। অভিযানে মোট একটি মামলায় একজনজে দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মোছাদ্দেক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,“ জনস্বার্থে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
