রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬ মিনিটের নাচে তামান্না'র পারিশ্রমিক ৬ কোটি।

৬ মিনিটের নাচে তামান্না'র পারিশ্রমিক ৬ কোটি।

৬ মিনিটের নাচে তামান্না'র পারিশ্রমিক ৬ কোটি।

বর্ষবরণের রাতে গোয়ার বাগা সৈকতে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সময় মাত্র ছয় মিনিট। অথচ সেই স্বল্প সময়ের নাচের জন্যই নাকি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ছয় কোটি টাকা। হিসাব কষলে প্রতি মিনিটে এক কোটি টাকা। এই অঙ্ক প্রকাশ্যে আসতেই বিনোদন মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখার জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতেও পিছপা হননি ভক্তরা। তবে প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। যেখানে একটি পূর্ণদৈর্ঘ্য ছবিতে মুখ্য নায়িকারা পাঁচ থেকে ছয় কোটি টাকা পারিশ্রমিক পান, সেখানে মাত্র কয়েক মিনিটের নাচের জন্য এত বড় অঙ্ক কতটা যুক্তিসংগত, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।


অনেকে মনে করছেন, ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানের বিপুল সাফল্যের পরই তামান্নার বাজারদর হু হু করে বেড়েছে। সেই সাফল্যের ভিত্তিতেই তিনি পারিশ্রমিক বাড়ানোর দাবি করেছিলেন। সিনেমার ক্ষেত্রে তা মানা হলেও, কেবল একটি মঞ্চ পরিবেশনার জন্য একই মানদণ্ড প্রযোজ্য কি না, তা নিয়ে সংশয়ে আয়োজক মহল।


ফলে আকাশছোঁয়া পারিশ্রমিকের এই খবর ঘিরে এখন চিন্তায় অনুষ্ঠান আয়োজনকারীরা। তামান্নার জনপ্রিয়তা যেমন আলোচনায়, তেমনই তাঁর পারিশ্রমিকও হয়ে উঠেছে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু।