রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সময় এখন সাবিলা নুরের।

সময় এখন সাবিলা নুরের।

সময় এখন সাবিলা নুরের।


সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে সাবিলা নূরকে একসাথে দুইটি সিনেমায় দেখা যেতে পারে এটা নিঃসন্দেহে বড় একটি ব্যাপার।

প্রথমত, ‘বনলতা এক্সপ্রেস’।
এই সিনেমায় সাবিলা নূর থাকছেন লিড ক্যারেক্টারে। সঙ্গে আছেন শরিফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বাঁধন, মম এক কথায় গুণী অভিনেতা-অভিনেত্রীদের একটি শক্তিশালী সমাবেশ। কাস্টিং দেখলেই বোঝা যায়, এটি কোনো হালকা বা চলতি প্রজেক্ট নয়; বরং গল্প, অভিনয় ও নির্মাণ সব দিক থেকেই সিরিয়াস একটি কাজ।

এর পাশাপাশি, যদি ‘প্রিন্স’ সিনেমাটি একই ঈদে মুক্তি পায়, তাহলে সেখানে আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে। বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এমনিতেই বড় চ্যালেঞ্জ, আর একই ঈদে আরেকটি শক্তিশালী সিনেমার সাথে যুক্ত থাকা, এই সুযোগটা  খুব কম শিল্পীর ক্ষেত্রেই আসে।

অর্থাৎ, একই ঈদে একবার শাকিব খান,  আরেকবার শরিফুল রাজ।
দুই ভিন্ন সিনেমা, দুই ভিন্ন জগৎ, দুই ভিন্ন চ্যালেঞ্জ।

এটা শুধু ভাগ্যের খেলা বললে পুরো সত্যটা বলা হয় না। এই জায়গাটা এসেছে ডেডিকেশন, ধারাবাহিক পরিশ্রম আর নিজের জায়গায় স্থির থাকার ফলেই। সাবিলা নূর কখনো শর্টকাটে যাননি, হাইপ বানিয়ে নিজেকে চাপাননি, নিজের কাজ দিয়েই ধীরে ধীরে জায়গাটা তৈরি করেছেন।

সময়টা এখন সত্যিই সাবিলা নূরের।
আর এই সময়টা তিনি পেয়েছেন কারণ তিনি সেটার যোগ্যতা তৈরি করেছেন।
আমার পক্ষ থেকে সাবিলা নূরের জন্য অন্তর থেকে শুভকামনা।
আশা করি তিনি আরও দূর যাবেন, আরও শক্ত কাজ করবেন, এবং তার পরিশ্রমের মূল্যটা একদিন ন্যায্য স্বীকৃতি ও পুরস্কারের মাধ্যমেই ফিরে পাবেন।