রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোস্তাফিজের ৯ কোটি ২০ লাখ রুপি সংক্রান্ত সিদ্ধান্ত কী

মোস্তাফিজের ৯ কোটি ২০ লাখ রুপি সংক্রান্ত সিদ্ধান্ত কী

মোস্তাফিজের ৯ কোটি ২০ লাখ রুপি সংক্রান্ত সিদ্ধান্ত কী

আবুধাবিতে ২০২৫ সালের ডিসেম্বরে আইপিএল নিলামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে কোনো আর্থিক ক্ষতিপূরণ তিনি পাচ্ছেন না, এমন ইঙ্গিত পাওয়া গেছে। বিষয়টি বিশ্লেষণ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ব্যাপক দরকষাকষির পর কেকেআর মোস্তাফিজকে দলে নেয়। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কেকেআর। এ ক্ষেত্রে মোস্তাফিজের বাদ পড়ার পেছনে কোনো শৃঙ্খলাভঙ্গ বা স্বেচ্ছা সিদ্ধান্ত নেই।

তবে আইপিএলের বিদ্যমান বিমা কাঠামোর কারণে মোস্তাফিজ এই অর্থের কোনো ক্ষতিপূরণ পাবেন না। সাধারণত খেলোয়াড়দের বেতন বিমার আওতায় থাকে, যেখানে চোট বা ক্রিকেটীয় কারণে অনুপস্থিতির ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি ক্ষতিপূরণ দেয়। কিন্তু মোস্তাফিজকে বাদ দেওয়ার কারণ প্রশাসনিক ও রাজনৈতিক; তাই কেকেআরের কোনো আইনি দায় নেই।

আইপিএল সংশ্লিষ্ট সূত্রের মতে, একমাত্র উপায় হতে পারে আইনি লড়াই, যা ভারতীয় আইন ও কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS)-এর আওতায় যেতে পারে। তবে রাজনৈতিক পরিস্থিতিও বিদেশি ক্রিকেটারের আইনি পদক্ষেপে বড় বাধা হিসেবে কাজ করছে।