রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা খান দুর্বল হয়ে পড়েছেন শ্বাসকেষ্ট।

স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা খান দুর্বল হয়ে পড়েছেন শ্বাসকেষ্ট।

স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা খান দুর্বল হয়ে পড়েছেন শ্বাসকেষ্ট।

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান বর্তমানে শারীরিকভাবে খুবই দুর্বল অবস্থায় আছেন। স্তন ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষে সামান্য সুস্থ হওয়ার চেষ্টা করলেও এবার তিনি বায়ুদূষণের কারণে শ্বাসকষ্টে ভুগছেন।মুম্বাইয়ের বাতাসের মানের অবনতি তার স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলেছে।
হিনা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বাতাসে দূষণের মাত্রা ২০৯ ছাড়িয়ে যাওয়ায় তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে গেছে, বাইরে কাজ করাও এখন অসম্ভব। বিশেষ করে সকালে কাশি ও শ্বাসকষ্ট বাড়ছে।’

২০২৪ সালে হিনা প্রথমবার স্তন ক্যানসারের কথা প্রকাশ করেন। কেমোথেরাপি ও অস্ত্রোপচারের যন্ত্রণার মধ্যেও তিনি হার মানেননি। গত বছরই তিনি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

হিনা আগে জানিয়েছিলেন, ক্যানসারের চিকিৎসার সময় হতাশার মুহূর্তও এসেছে, কিন্তু পরিবারের সহায়তা ও ভক্তদের ভালোবাসায় তিনি বারবার ফিরে এসেছেন।